‘আন্তরিকতার অভাবেই সাগর রুনি হত্যার বিচার হচ্ছে না’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৮আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৮

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তারা।

বক্তারা বলেন, “এখন পর্যন্ত কোনও সরকারই এই হত্যাকাণ্ডের তদন্ত করতে চায়নি। চাইলে এতদিন সময় লাগার কথা নয়। একে একে তিন সরকার এলো। কিন্তু সাগর-রুনি হত্যার বিচারের কোনও অগ্রগতিই হয়নি।” 

সাংবাদিক নেতারা বলেন, “তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১২৫ বার। চাঞ্চল্যকর এমন কোনও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এতবার পেছানোর কোনও নজির আছে কিনা জানা নেই।” সরকার আন্তরিক থাকলে এমনটি হতো না বলে তাদের বিশ্বাস। 

বক্তারা বলেন, “নতুন সরকার আসছে। এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে বর্তমান সরকার আন্তরিক থাকবে। তবে এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরকারের কাছে স্মারকলিপি দেবো। এরপর একটি আন্দোলনে যাবো।” এত বছরেও সাগর-রুনি হত্যার বিচারটা না হওয়া শুধু সাংবাদিক অঙ্গনের জন্য লজ্জার নয়, বরং স্বাধীন দেশের মানসম্মানের প্রশ্ন বলেও মনে করেন তারা। 

তারা আরও জানান, এখন পর্যন্ত চারটি সংস্থাকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কেউই প্রতিবেদন জমা দিতে পারেনি। বর্তমানে দায়িত্বে রয়েছে পিবিআই। আসলে আন্তরিকতার ঘাটতি থাকায় আজও এ হত্যাকাণ্ডের বিচার পাওয়া যায়নি। 

ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, ডিআরইউয়ের সিনিয়র সদস্য মশিউর রহমান, সংগঠনের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাহমুদ সোহেল, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, দফতর সম্পাদক রাশিম মোল্লাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা