হাজিরা থাকলেও ট্রাইব্যুনালে আনা হয়নি সাবেক দুই লে. জেনারেলকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ১৩:১১আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৩:১১

হাজিরের দিন ধার্য থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়নি ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে। মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় রিমান্ডে থাকায় তাদের আনা হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

প্রসিকিউশন জানায়, সাবেক এ দুই লেফটেন্যান্ট জেনারেলকে হাজিরের জন্য আজ (৭ এপ্রিল) দিন নির্ধারণ ছিল। গত ২৯ মার্চ এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় তাদের আজ হাজির করা হয়নি।

জানা গেছে, মানবপাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় মাসুদ উদ্দিনকে তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মিরপুর মডেল থানায় করা হত্যা মামলায় মামুন খালেদকেও তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২৩ মার্চ রাতে ঢাকার বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত। অন্যদিকে ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার হন মামুন খালেদ।

/বিআই/এমএএল/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম