মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের জরুরি পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৬, ১৯:০২আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:০২

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে অবিলম্বে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ এপ্রিল) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

এতে ড. ইউনূস বলেন, যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে মানবতা আজ এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছে।

তিনি উল্লেখ করেন, সংঘাতের ফলে বেসামরিক নাগরিক বিশেষ করে শিশুরা প্রাণ হারাচ্ছে; ধ্বংস হচ্ছে বাড়িঘর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। একইসঙ্গে বিপন্ন হয়ে পড়ছে মানুষের মৌলিক চাহিদা ও জীবনযাত্রা।

তিনি বলেন, এটি কেবল একটি আঞ্চলিক সংকট নয়; বরং সমগ্র মানবজাতির জন্য একটি গভীর নৈতিক চ্যালেঞ্জ। চলমান যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে, যার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে দরিদ্র দেশগুলোকে। এতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও ঝুঁকির মুখে পড়ছে।

ড. ইউনূস বিশ্বনেতাদের সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করারও তাগিদ দেন তিনি।

বিবৃতির শেষে ড. ইউনূস বলেন, এটি কেবল ভূরাজনীতি বা ক্ষমতার প্রতিযোগিতার বিষয় নয়; বরং মানব সভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। তাই বিশ্বকে যুদ্ধ নয়, শান্তি; হামলা নয়, সংলাপ; এবং বিভাজন নয়, ঐক্যকে বেছে নিতে হবে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
এই মুহূর্তে ইরানে সেনা পাঠানোর প্রয়োজন নেই: ট্রাম্প
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম