শাহজালাল ও শাহআমানত বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-ভ্যাপ জব্দ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৯

শাহজালাল ও শাহআমানত বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে কোটি টাকার সিগারেট এবং ভ্যাপ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ অভিযান পরিচালিত হয়।  

শুল্ক গোয়েন্দা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৮ এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আসা ফ্লাইট জি-৯৫২৬ এর যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় দুই ফ্লাইট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৬৪৪ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে জব্দ সিগারেট সংশ্লিষ্ট কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। 

এছাড়াও ঢাকার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারফ্রেইট ফরেইন পোস্ট সর্টিং অফিস থেকে ২০ কার্টুন পণ্য আটক এবং কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় আমদানি নিষিদ্ধ পাঁচ হাজার ৫৫০ পিস ভল্ট সুইচ ভ্যাপ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৫ হাজার টাকা। 

এ বিষয়েও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে প্রতিবেদন চট্টগ্রাম কাস্টম হাউসে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। 

শুল্ক গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান এবং রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ।

শুল্ক গোয়েন্দা ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও বিভাগের পক্ষ থেকে জানানো হয়। 

/আইএ/এমএএল/
সম্পর্কিত
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল