নিউজিল্যান্ড সিরিজ ঘিরে কঠোর নিরাপত্তা: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ১৯:০৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৯:০৩

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল আগামী সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সফরে আসছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে খেলা নির্বিঘ্ন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

সভায় জানানো হয়, সফররত নিউজিল্যান্ড দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যু, অনুশীলন মাঠ, হোটেল ও যাতায়াত রুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে। 

এছাড়া সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং ক্রাইম সিন টিম। পুরো আয়োজন জুড়ে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত কমিশনার জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় আন্তর্জাতিক এ সিরিজ সফলভাবে শেষ করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

সমন্বয় সভায় সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ওয়াসাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
ডিএমপির দুই থানায় নতুন ওসি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
ডিএমপির দুই থানায় নতুন ওসি
ডিএমপির দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী