নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় উপসাগরীয় দেশগুলো, ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির সংঘর্ষ, এনসিপি নেত্রী রাফিয়া রাফি’র মৃত্যু, ৭১ সালে কার কি ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: শফিকুর, জাতীয় সংসদ অধিবেশন, বাড়িতে জ্বালানি তেলের মজুত, জ্বলে উঠলে সামলাতে পারবেন তো? এবং যুক্তরাজ্যে বাংলাদেশি তরুণদের করুণ পরিণতি শীর্ষক খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় উপসাগরীয় দেশগুলো
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে দীর্ঘ এক মাসের সংঘাত শেষে উপসাগরীয় অঞ্চলে স্বস্তির নিঃশ্বাস ফিরলেও কাটছে না আশঙ্কার মেঘ। গতকাল বুধবার ভোরে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। তবে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে ধোঁয়াশা থাকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের দেশগুলো এখনও গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।
ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির সংঘর্ষ, পথচারীসহ দু’জন গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ দুজন গুলিবিদ্ধ এবং একজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এনসিপি নেত্রী রাফিয়া রাফি’র মৃত্যু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাফিয়া ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন।
৭১ সালে কার কি ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: শফিকুর
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ সংশোধন বিল উত্থাপনের সময় ‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা থেকে জামায়াতে ইসলামীর নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, “আল্লাহ ভালো জানেন ৭১ সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল।”
বাড়িতে জ্বালানি তেলের মজুত, জ্বলে উঠলে সামলাতে পারবেন তো?
মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে বিশ্ববাজারে জ্বালানির অনিশ্চয়তা বাড়ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশসহ বিভিন্ন দেশে। এমন পরিস্থিতিতে কেউ কেউ আতঙ্কে, আবার কেউ বেশি দামে বিক্রির আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন। এমনকি বাসাবাড়িতেও ডিজেল সংরক্ষণের প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু অনেকেই জানেন না—বাড়িতে ডিজেল মজুত করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
যুক্তরাজ্যে বাংলাদেশি তরুণদের করুণ পরিণতি
যুক্তরাজ্যের শরণার্থী (অ্যাসাইলাম) ব্যবস্থা বর্তমানে এক গভীর সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক সমীক্ষা ও তথ্য-প্রমাণে দেখা গেছে, দেশটিতে আশ্রয়প্রার্থী তরুণদের জীবন রক্ষার লড়াইয়ে গুরুতর বৈষম্য কাজ করছে। বিশেষ করে বাংলাদেশ ও সুদান থেকে আসা তরুণদের মধ্যে স্বাস্থ্যজনিত জটিলতা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে।









