পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৬, ১৮:০১আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৮:০১

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় আগামী পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করা হবে। শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

‘সৃজনী বাংলাদেশে’র সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসক বলেন, জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। এ জন্য প্রধানমন্ত্রী তরেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি জনআন্দোলনে রূপান্তরিত করতে হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬-৩০ মেয়াদে মোট ৩ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি বছর গড়ে ৬০ হাজার গাছ রোপণ করা হবে। এই লক্ষ্যমাত্রা অর্জনে ডিএসসিসি নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপনের উদ্যোগ নিয়েছে। এছাড়া বন অধিদফতরের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে রাস্তার মিডিয়ান ও আইল্যান্ডগুলো ঘাস এবং গাছের মাধ্যমে সবুজে ঢেকে দেওয়া সম্ভব হবে।

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, নাগরিকরা সচেতন হলে সিটি করপোরেশনের ৫০ শতাংশ কাজ সহজ হয়ে যায়। বাকি ৫০ শতাংশ কাজ আমরা সম্পন্ন করবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি প্রশাসক শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম