প্রয়াণ দিবসে মানবিক উদ্যোগ, মিতা-যুবরাজ স্মরণে হেলথ ক্যাম্প

বাংলাট্রিবিউন ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ২১:৩২আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২১:৪৯

প্রতিবারের মতো এবারও দিনব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রমের মধ্য দিয়ে স্মরণ করা হলো প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব খালেদ খান যুবরাজ ও সংগীতশিল্পী মিতা হককে। শনিবার (১১ এপ্রিল) মিতা হকের পঞ্চম প্রয়াণ দিবস উপলক্ষে কেরানীগঞ্জে তাদের নিজ বাসায় এই আয়োজন করা হয়।

সকাল থেকেই এলাকার বিভিন্ন বয়সী নারী ও শিশু অংশ নেন এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে। তারা নিজেদের সমস্যার কথা জানিয়ে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সুরতীর্থের সদস্যরা

শিল্পী সংস্থা ‘সুরতীর্থ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে থেকে রোগীদের সেবাপত্র বুঝিয়ে দেন ফারহিন খান জয়িতা ও মোস্তাফিজ শাহিন। তারা খালেদ খান যুবরাজ ও মিতা হক দম্পতির কন্যা ও জামাতা।

‘মিতা-যুবরাজ ফ্রি হেলথ ক্যাম্প’ শীর্ষক এ আয়োজনে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আয়োজকরা জানান, খালেদ খান যুবরাজ ও মিতা হক সবসময় মানুষের জন্য কাজ করেছেন এবং মানুষের মাঝেই থাকতে চেয়েছেন। তাদের সেই আদর্শকে ধারণ করতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

চিকিৎসা গ্রহণ করছে শিশুরা
উল্লেখ্য, মিতা হকের জন্ম ১৯৬২ সালে। ছোটবেলায় চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সনজীদা খাতুনের কাছে সংগীতের তালিম নেন তিনি। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০২০ সালে তিনি একুশে পদক লাভ করেন। এর আগে ২০১৬ সালে পেয়েছিলেন শিল্পকলা পদক।

/আরএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম