নববর্ষ উদযাপনে নাশকতার ঝুঁকি নেই: র‍্যাব ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৬, ১৩:২৫ আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৩:২৫

পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নববর্ষ উদযাপন ঘিরে নাশকতার ঝুঁকি নেই।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ এ তথ্য জানান।

তিনি বলেন, পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন নিযুক্ত থাকবে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র‍্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ সর্বমোট ৩০৮টি টহল এবং সাদা পোশাকে র‍্যাবের সদস্য মোতায়েন থাকবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোনও গোষ্ঠী যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শাহাবগ, টিএসসি, রমনা, রবীন্দ্রসরবর, হাতিরঝিলসহ যেসব স্থানে বর্ষবরণ উৎসব আয়োজন করা হয়, সেসব স্থানে র‍্যাব কর্তৃক যথাযথ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পরীক্ষণ চেক-পোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। যেকোনও ধরণের নাশকতা মোকাবিলায় র‍্যাব স্পেশাল কমান্ডো প্রস্তুত রয়েছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
অস্ত্রের তথ্য দিলে আইনি জটিলতা ছাড়াই পুরস্কার
মিরপু‌রে সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক অস্ত্রসহ গ্রেফতার
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান