টিকা ক্রয়ে অনিয়মের অভিযোগে ড. ইউনূস গংয়ের তদন্ত চাইলেন আইনজীবীরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫০আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫০

হামসহ বিভিন্ন সংক্রামক রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের দাবি জানিয়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।  

রবিবার (১২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন জমা দেন।  

আবেদনে বলা হয়, স্বাস্থ্য খাতে টিকা ক্রয় ও ব্যবস্থাপনায় অনিয়ম এবং অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে, যা দেশের জনস্বাস্থ্য নিরাপত্তা ও শিশুদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। জনস্বার্থে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।  

আইনজীবীরা আবেদনে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে হামের প্রাদুর্ভাব এবং শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারি টিকার সংকট ও প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।  

আবেদনে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে এবং স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ এবং বিতরণে ব্যর্থ হয়। এর ফলে দেশে হামের প্রকোপ বেড়ে মহামারির ঝুঁকি তৈরি হয়েছে।  

এছাড়া টিকা ক্রয় সংক্রান্ত তথ্য প্রকাশ না করা এবং বরাদ্দ অর্থের ব্যবহারে স্বচ্ছতার অভাবকে দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের অভিযোগ প্রকাশিত হয়েছে বলে আবেদনে বলা হয়।  

আবেদনকারীরা দুদককে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। 

/জেইউ/এসটি/  
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম