সুরের মূর্ছনায় মুখর রমনা বটমূল, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬

পহেলা বৈশাখের ভোর থেকেই সুরের মূর্ছনায় মুখর রাজধানীর রমনা বটমূল। একের পর এক সঙ্গীত পরিবেশন করছেন শিল্পীরা, পাশাপাশি আবৃত্তি করা হচ্ছে দ্রোহের কবিতা। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে অংশ নিতে ভোর থেকেই ভিড় জমায় নানা বয়সী মানুষ।

অনুষ্ঠান উপভোগ করতে বাবা-মায়ের সঙ্গে এসেছে ছোট্ট শিশুরাও। উৎসবমুখর পরিবেশে সবাই নতুন বছরকে বরণ করে নিচ্ছেন।

যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রবেশমুখগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

বিশেষ করে রমনা এলাকায় বৈশাখী শোভাযাত্রা ও মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ড্রোন ও ওয়াচ টাওয়ারসহ একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মৎস্য ভবনসহ আশপাশের প্রতিটি মোড়েও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সুরের মূর্ছনায় মুখর রমনা বটমূল, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার মো. মাসুদ আলম সাংবাদিকদের জানান, নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এখন পর্যন্ত কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি। কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণভাবেই সব আয়োজন সম্পন্ন হবে।

/এমকে/এম/ 
সম্পর্কিত
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি