পহেলা বৈশাখে রমনা–শাহবাগে দিনভর জনস্রোত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৬, ১৬:৫৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:২৯

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পহেলা বৈশাখের উৎসবে প্রাণের উচ্ছ্বাসে ভরপুর ছিল রাজধানীর রমনা ও শাহবাগ এলাকা। সকালে যেমন উপচে পড়া ভিড় ছিল, বিকালেও তার কমতি দেখা যায়নি। প্রচণ্ড গরম উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে উৎসবে মেতে ওঠেন নগরবাসী।

সরেজমিনে দেখা গেছে, বিকেলে রমনা পার্কে প্রবেশ করতেই হিমশিম খেতে হয়েছে দর্শনার্থীদের। একদিকে যেমন হাজারো মানুষ ভেতরে ঢুকছেন, তেমনি অনেকে বের হচ্ছেন। বিপুল ভিড় সামলাতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও বেগ পেতে হয়েছে।

ছবি: ইমরান আলী

ভেতরে ঢুকতেই দেখা মেলে বাউল কনসার্টের। চলছিল ‘আমার ঘুম ভাঙ্গায়া গেলো কি মরার কোকিলে’ এমন গান। গায়কও যেমন নাচছিলেন, তেমনি নাচছিলেন দর্শকরাও। এরপর শুরু করেন মমতাজের বিখ্যাত ‘বুকটা ফাইট্যা যায়।’ করতালি আর নাচে দর্শকরা মাতিয়ে রাখেন পুরোটা সময়। 

শাহবাগে বৈশাখী উৎসবে নগরবাসীর ভিড় (ছবি: ইমরান আলী)

রমনা পার্কে আসা কথা হয় আবুল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘‘এটাই বাঙালি সংস্কৃতি। এক শ্রেণির মানুষ বাউল গোষ্ঠীকে হেনস্থা করছে। এখন তা থেকে আমরা কিছুটা মুক্ত। সংস্কৃতিকে কিছু দিয়ে আটকানো যায় না। আবার আটকানোর চেষ্টা করাও উচিৎ না।’’ 

তিনি বলেন, ‘‘আমাদের ছেলে মেয়েকে এই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে।’’  

কথা হয় এন্তাজ আলী নামে আরেক জনের সঙ্গে। তিনি বলেন, ‘‘এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালির। বাঙালির এ সংস্কৃতিকে আবদ্ধ করার চেষ্টা হয়েছে। আমরা তা থেকে বের হয়ে এসেছি।’’ তিনি আরও বলেন, সংস্কৃতির জায়গায় কারও আঘাত করা ঠিক না। 

সময় যতই গড়িয়েছে ততই দর্শকের উপস্থিতি বাড়ছে। পরিবার পরিজন, কেউ বা একাই এসেছেন চিরাচরিত এ উৎসবে যোগ দিতে। যে যেভাবে পারছেন উপভোগ করছেন। 

সবাই বলছেন, এ উৎসবে নেই কোনও ধর্ম-বর্ণ। এ উৎসব সবার, পুরো বাঙালির।  

/আইএ/এমএএল/
সম্পর্কিত
রাজধানীতে বাহারি পাহাড়ি ফলের মেলা
বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’
দেশি ফলের রঙে-গন্ধে মাতোয়ারা খামারবাড়ি
সর্বশেষ খবর
বিশ্বকাপে মাত্র একবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন, কী ঘটেছিল সেবার?
বিশ্বকাপে মাত্র একবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন, কী ঘটেছিল সেবার?
জুলাই আন্দোলনের ছবি যুক্ত হচ্ছে ই-পাসপোর্টে
জুলাই আন্দোলনের ছবি যুক্ত হচ্ছে ই-পাসপোর্টে
পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
টিকি-টাকার পুনর্জন্ম, ফুয়েন্তের জাদুতে নতুন স্বর্ণযুগের দোরগোড়ায় স্পেন
টিকি-টাকার পুনর্জন্ম, ফুয়েন্তের জাদুতে নতুন স্বর্ণযুগের দোরগোড়ায় স্পেন
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
বিবস্ত্র হয়ে মন্দিরের মূর্তি নিয়ে পুকুরে ঝাঁপ, নারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু
বিবস্ত্র হয়ে মন্দিরের মূর্তি নিয়ে পুকুরে ঝাঁপ, নারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু