রাজধানীতে মাইক্রোবাসে আগুন, এসির গ্যাস লিকেজে দগ্ধ ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ এপ্রিল ২০২৬, ১৭:৫৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:৫৭

রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধে মাইক্রোবাসের এসির গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আবুল হোসেন (৫২) ও মো. বাশার (৪০) নামে দুজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।  

জানা গেছে, দগ্ধ আবুল হোসেনের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ধলপা গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে শ্যামলীর আদাবর এলাকায় বসবাস করেন তিনি। তার বাবার নাম মৃত তারা মিয়া। অপর আহত বাশারের বাড়ি হবিগঞ্জে; বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার পল্লবীতে বসবাস করেন। আহত আবুল হোসেন পেশায় গাড়িচালক এবং বাশার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনরা।  

আহত আবুল হোসেনের স্ত্রী জেসমিন জানান, মাইক্রোবাস নিয়ে মোহাম্মদপুরের বেড়িবাঁধ পার হওয়ার সময় এসির গ্যাস লিকেজ ছিল যা তারা বুঝতে পারেননি। পরে সিগারেট ধরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা খবর পেয়ে দ্রুত তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ। তিনি জানান, আবুল হোসেনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে এবং অপরজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।  

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান