বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ এপ্রিল ২০২৬, ১৩:১৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৩:১৫

বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাসের পরিবর্তে স্কিল-বেজড বা দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল কর্মবাজার এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তনের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে রাজবাড়ী-২ আসনের সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের সকালে অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী বলেন, বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাসের পরিবর্তে স্কিল-বেজড বা দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করা বর্তমান কমিশনের অন্যতম লক্ষ্য।

তিনি জানান, এ লক্ষ্যে কমিশন বিসিএস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন-সংযোজনের জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটি বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে সুপারিশ দেবে।

মৌখিক পরীক্ষায়ও পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হবে, যেখানে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাব মূল্যায়ন করা হবে।

তিনি আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির সময়ই পরীক্ষার সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং সে অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা শুরু হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে বর্তমান কমিশন গঠনের পর ইতোমধ্যে ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস এবং ৪৮ ও ৪৯ (বিশেষ) বিসিএসের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

/এসএমএ/এম/
সম্পর্কিত
১৯ বছর পর নিয়োগ পেলেন ২৭ বিসিএসের আরও ৭৭ প্রার্থী
ডিজিটাল যুগের অপরাধ ঠেকাতে পাবলিক পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ
৪৩তম বিসিএস: নন ক্যাডারদের ফল পুনরায় প্রকাশের নির্দেশ
সর্বশেষ খবর
বন্ধুত্ব থেকে বাকযুদ্ধ, আবারও মেলোনিকে কটাক্ষ ট্রাম্পের
বন্ধুত্ব থেকে বাকযুদ্ধ, আবারও মেলোনিকে কটাক্ষ ট্রাম্পের
ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত, কতদিনে পাওয়া যাচ্ছে   
ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত, কতদিনে পাওয়া যাচ্ছে   
ফ্লাইট পরিচালনাকারীদের তালিকা চেয়ে চিঠি পুলিশের, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি
১৯ কেজি স্বর্ণ উদ্ধারফ্লাইট পরিচালনাকারীদের তালিকা চেয়ে চিঠি পুলিশের, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি
সোশ্যাল মিডিয়ায় বিলাসী জীবন কাল হলো কিশোরের
সোশ্যাল মিডিয়ায় বিলাসী জীবন কাল হলো কিশোরের
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান