৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

চাকরি ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ২০:৫০ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২০:৫০

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনায় বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত গুগল ফর্মটি যারা এখনও পূরণ করেননি, তাদের ১২ অক্টোবরের মধ্যে তা জমা দিতে হবে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীকে একটি গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের মধ্যে কেউ কেউ এখনও ফর্মটি দাখিল করেননি।

যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফর্মটি পূরণ করতে পারেননি, তাদের কারণ দর্শানোসহ ২ অক্টোবরের মধ্যে আবশ্যিকভাবে এই লিংকে গিয়ে ফর্মটি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ–সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তির অনুলিপি পিএসসি সচিবালয়ের সিস্টেম অ্যানালিস্ট ও জনসংযোগ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শীতে বাংলাদেশে বাড়তি বৃষ্টির আভাস, হিমালয়ে ভূমিধস-তুষারধসের শঙ্কা
শীতে বাংলাদেশে বাড়তি বৃষ্টির আভাস, হিমালয়ে ভূমিধস-তুষারধসের শঙ্কা
০৪:০৯ পিএম
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধায় আগেভাগেই লাঞ্চ বিরতি
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধায় আগেভাগেই লাঞ্চ বিরতি
০৪:০৮ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন
০৪:০৩ পিএম
মুন্সীগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতি: আতঙ্কে গ্যারেজ মালিকের মৃত্যু
মুন্সীগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতি: আতঙ্কে গ্যারেজ মালিকের মৃত্যু
০৪:০১ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
সরকারিভাবে ব্রুনেই-তে কর্মী নিয়োগ
সরকারিভাবে ব্রুনেই-তে কর্মী নিয়োগ
বিদেশ যেতে নিবন্ধন করবেন যেভাবে
বিদেশ যেতে নিবন্ধন করবেন যেভাবে
১৯ পদে নিয়োগ দেবে পেট্রোলিয়াম করপোরেশন
১৯ পদে নিয়োগ দেবে পেট্রোলিয়াম করপোরেশন
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর