তিন মাসে সারা দেশে ৮৫৪ হত্যাকাণ্ড, ঢাকায় ১০৭

রিনা আকতার তুলি 
২২ এপ্রিল ২০২৬, ২২:৪৮ আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ২২:৪৮

রাজধানীসহ সারা দেশে খুন, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধ বেড়েছে। একের পর এক লোমহর্ষক ঘটনার বর্ণনা দিচ্ছেন ভুক্তভোগীরা। দেশীয় অস্ত্র দিয়ে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলার এমন অবনতিতে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা অব্যাহত থাকলে জনরোষে রূপ নিতে পারে। তারা বলছেন, সরকারের অগ্রাধিকার তালিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কার্যকর কৌশল থাকা জরুরি। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অপরাধের ভিডিও ছড়িয়ে পড়ায় মানুষের মনে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়ছে, যা সামাজিকভাবে অপরাধ প্রবণতাও উসকে দিতে পারে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে সারা দেশে ৮৫৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০টি এবং মার্চে ৩১৭টি হত্যাকাণ্ড ঘটে।

একই সময়ে রাজধানী ঢাকায় মোট ১০৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৩৬টি, ফেব্রুয়ারিতে ৩৮টি এবং মার্চে ৩৩টি খুনের ঘটনা ঘটে। চলতি এপ্রিলের প্রথম ১৫ দিনেই রাজধানীতে অন্তত ১৬টি হত্যাকাণ্ড ঘটেছে।

সাম্প্রতিক কিছু ঘটনা

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার বর্ধনবাড়ী এলাকায় ১৭ এপ্রিল তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। একই দিনে পল্লবীতে ফিরোজা খানম ওরফে জোছনা (৬৮) নামে এক স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করে হত্যা করা হয়।

১৫ এপ্রিল রাতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আসাদুল হক নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর আগে ১২ এপ্রিল একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলেক্স ইমন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

এছাড়া মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় উপহারের প্রলোভন দেখিয়ে গত দুই মাসে অন্তত ১৩ জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর বাইরে রাঙামাটির কুতুবছড়ি এলাকায় ইউপিডিএফ নেতা ধর্মশিং চাকমা খুন হয়েছেন। এ সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরিফে পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

বিশেষজ্ঞদের মত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে নতুন সরকার গঠনের পর পুলিশ কিছুটা দ্বিধায় কাজ করছে, ফলে অপরাধীরা সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে রাজধানীর কিছু এলাকায় অপরাধীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। অপরাধী নেটওয়ার্কের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারায় নিয়ন্ত্রণে ঘাটতি দেখা যাচ্ছে।

ফরিদপুর মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, অপরাধের ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মনে ভয়, হতাশা ও নিরাপত্তাহীনতা বাড়ে। একই সঙ্গে এসব ভিডিও অপরাধ প্রবণতাকেও প্রভাবিত করতে পারে।

পুলিশের অবস্থান

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ অপরাধীদের বিরুদ্ধে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে। অপরাধীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মবসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে।

/এম/  
সম্পর্কিত
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সর্বশেষ খবর
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম