বইছে তাপপ্রবাহ, রোদে পুড়েই চলছে জীবিকার লড়াই

সুহাইল আহমদ
২৩ এপ্রিল ২০২৬, ১৬:১৬আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৬:১৬

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকাও। তাপপ্রবাহে রাজধানীর জনজীবন যখন বিপর্যস্ত, তখন সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়া ফুটপাতে বসবাসকারী ভাসমান মানুষও রয়েছেন চরম কষ্টে। প্রখর রোদ, উত্তপ্ত সড়ক আর ধুলাবালির মধ্যে অবস্থান করতে হচ্ছে তাদের। নেই পর্যাপ্ত ছায়া ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা। ফলে বাড়ছে অসুস্থতার ঝুঁকি। তারপরও চলছে জীবন-জীবিকার লড়াই।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতে মানুষের হাঁসফাঁস অবস্থা। এছাড়া ফুটপাতের দোকানিরা মাথার ওপর ছাউনি টানিয়ে বা ছাতা ব্যবহার করে কোনোমতে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। তবে গরমে ক্রেতা কমে যাওয়ায় আয়ও কমে গেছে অনেকের।

ফুটপাতে ফলের দোকান

ফুটপাতে স্বল্প পরিসরে ফলের ব্যবসা করেন কালাম হোসেন। তিনি বলেন, এই গরমে বসে থাকা খুব কষ্টের। মাথা ঘোরায়, শরীর দুর্বল লাগে। তবুও বসতে হয়।

কাপড় বিক্রেতা রহমত মিয়া বলেন, আগে দিনে যা বিক্রি হতো, এখন তার অর্ধেকও হয় না। গরমে মানুষ বাইরে কম বের হয়, তাই আমাদের আয়ও কমে গেছে। গরম হলেও বসতে হচ্ছে, না বসলে সংসার চলবে না।

বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন আব্দুল আজিজ। খেলনা বিক্রি না করলে পেট চলে না বলে তিনি জানান। যেদিন যা বিক্রি তাই দিয়েই সংসার চলে। এখন গরমের কারণে মানুষ কম আসে। গরমে বেচাকেনা কম, কোনোরকম সংসার চলছে।

গরমে হাঁসফাঁস অবস্থা ফুটপাতের ব্যবসায়ীদের

শুধু ব্যবসায়ীরাই নন, ফুটপাতে বসবাস করা ভাসমান মানুষদের অবস্থা আরও করুণ। তাদের সঙ্গে কথা বলে জান গেছে, খোলা আকাশের নিচে তীব্র গরমে তাদের দিন-রাত চরম কষ্টে কাটছে। বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত খাবারের অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

ফুটপাতে বসবাসকারী রহিমা বেগম বলেন, এই গরমে সন্তানদের নিয়ে থাকা খুব কষ্ট। দিনভর রোদে বসে থাকতে হয়, রাতে গরমে ঘুমানো যায় না। ঠিকমতো পানি পাই না, অনেক সময় না খেয়েও থাকতে হয়।

আরেকজন, আব্দুল করিম বলেন, মাথার ওপর কোনও ছাদ নাই। গরমে শরীর জ্বলে যায়। কাজও ঠিকমতো করতে পারি না, তাই আয় কমে গেছে। অসুস্থ হলেও চিকিৎসা করানোর সামর্থ্য নেই।

/আরকে/
সম্পর্কিত
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
গরম আবহাওয়ায় কীভাবে নিরাপদে ব্যায়াম করবেন
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
সর্বশেষ খবর
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি