বনানীতে বাস দুর্ঘটনায় দুই জন নিহত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৩ এপ্রিল ২০২৬, ১৭:৩২ আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৮:১৮

রাজধানীর বনানীতে বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

কর্তব্যরত সার্জেন্ট আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।  

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। এদের মধ্যে দুই জন সংবাদকর্মীও ছিলেন। সংবাদ প্রতিদিনের সাংবাদিক রিমন মাহফুজ নিজের ফেসবুক পোস্টে এই দুর্ঘটনার কথা উল্লেখ করে লেখেন, “মহান আল্লাহ ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে রক্ষা করলেন। আলহামদুলিল্লাহ।” 

দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, “আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল প্রায় পৌনে ৪টায় মহাখালী থেকে গাজীপুরগামী ভুঁইয়া পরিবহনের একটি বাস পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে থাকা একটি ফুট ওভারব্রিজে সজোরে ধাক্কা লাগে বাসটির। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। 

“সেই বাসে সংবাদ প্রতিদিনের চিফ রিপোর্টার এহসান পারভেজ তুহিন ভাইসহ আমি প্রেস ক্লাব থেকে মেট্রোতে বিজয়নগর এসে ভূইয়া পরিবহনের বাসে বনানী আসছিলাম। মহাখালী ফ্লাইওভার থেকে বাসটি নিচে নামার সময় হঠাৎ চেয়ারম্যানবাড়ি সেতু ভবনের সামনের ফুট ওভারব্রিজের পিলারের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তুহিন ভাই ছিটকে পড়ে গেলেন, আমি শক্ত করে সিটের সামনের অংশ ধরে থাকার পরও হাঁটু ও হাতে প্রচণ্ড ধাক্কা খেলাম। সঙ্গে সঙ্গে চিৎকার—জানালার গ্লাস ভাঙার টুকরো ছিটকে পড়লো। তুহিন ভাইকে কোনোমতে তুলে বাস থেকে নেমে দেখি হেলপার বাসের নিচে পড়ে আটকে আছে, পাশে একজন বৃদ্ধের নিহর দেহ। আশপাশের মানুষ ছুটে আসলো উদ্ধার করতে। আমোদের দুজনেরই প্রচণ্ড ধাক্কায় পায়ের নিচের অংশ কেটে রক্ত বের হচ্ছিল। বনানী অফিসের কাছে এসে ডাক্তারের চিকিৎসা নিলাম। প্রচণ্ড ব্যথা অনুভব করছি আর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি জীবন রক্ষার জন্য। আল্লাহ তুমি শোকতপ্ত পরিবারের ধৈর্য দান করুন। আমিন।” 

/আইএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি
সর্বশেষ খবর
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান