কোন রুটে ভাড়া কত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৬, ১৯:২৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২১:২১

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন ভাড়া আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রতি কিলোমিটারে নতুন ভাড়া

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৪২ পয়সা। আন্তজেলা ও দূরপাল্লার রুটে ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে, যা আগে ২ টাকা ১২ পয়সা ছিল। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৩২ পয়সা।

সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত

তবে ঢাকা মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, গ্যাসচালিত যানবাহনের জন্য নয়।

বাসে ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক

প্রতিটি বাস ও মিনিবাসে নতুন ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ আজ থেকেই কার্যকর হয়েছে।

/এসএনএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
গ্যাস সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, এবার মিনিবাস বন্ধ করে নতুন দাবি
পাম্পে কমেছে গাড়ির লাইন, দ্বিগুণ ভাড়া কমবে কবে?
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ ঘণ্টা ঘুমিয়েও লাভ নেই, যদি এই ভুল করেন!
৮ ঘণ্টা ঘুমিয়েও লাভ নেই, যদি এই ভুল করেন!
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক