শাহবাগে সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলা: এইচআরএসএসের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৬, ১৮:২৭ আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৮:২৭

রাজধানীর শাহবাগে সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শাহবাগ থানার ভেতরে ও আশপাশে সংঘটিত হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সই করা বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ, এটি স্বাধীন গণমাধ্যম, তথ্য জানার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একইভাবে নির্বাচিত ছাত্রনেতাদের ওপর হামলা গণতান্ত্রিক চর্চা ও ক্যাম্পাসে মতভিন্নতার সহনশীল পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই শাহবাগ থানা এলাকায় এমন সহিংসতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। থানার মতো নিরাপদ স্থানে গিয়েও নাগরিকরা নিরাপত্তা না পেলে তা আইনের শাসনের জন্য অশনিসংকেত।

অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্তের দাবি জানিয়েছে এইচআরএসএস। পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মতবিরোধের জবাব কখনও সহিংসতা হতে পারে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের হামলা বাড়বে এবং দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের আরশাদসহ ২৬ সাংবাদিক
হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে
মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
সর্বশেষ খবর
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন 
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন 
বিএনপি নেতাকে ছুরিকাঘাতের সূত্র ধরে মিললো ১১টি ‘শক্তিশালী আইইডি’ বোমা, কে এই সুজন?
বিএনপি নেতাকে ছুরিকাঘাতের সূত্র ধরে মিললো ১১টি ‘শক্তিশালী আইইডি’ বোমা, কে এই সুজন?
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা