চার হাজার লিটার জ্বালানি ও ভেজাল ভোজ্য তেল জব্দ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ এপ্রিল ২০২৬, ২১:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২১:৩৪

ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুত করা প্রায় চার হাজার লিটার জ্বালানি ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল) কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। 

তিনি বলেন, “কোস্ট গার্ড বেস ভোলা গোপন তথ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে দৌলতখানের বিউটি রোড-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়টি দোকান তল্লাশি করা হয়। এসময় অবৈধভাবে মজুত করা দুই হাজার ৮৫০ লিটার ডিজেল, পেট্রোল ও অকটেন এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দ তেলের দাম পাঁচ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।” 

জব্দ জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রি এবং ভেজাল ভোজ্য তেল নষ্ট করা হয়েছে। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
একযুগ পর আলোর মুখ দেখছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল