রাজধানীতে ঘরে ঢুকে ছুরি ঠেকালো গলায়, একাই রুখলেন ৭৮ বছরের বৃদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ এপ্রিল ২০২৬, ১৪:০৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৪:০৭

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গভীর রাতে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তবে বাসার মালিকের সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।।

পুলিশ জানিয়েছে, বোরকা পরিহিত এক ব্যক্তি ভবনের গ্রিল বেয়ে চারতলায় উঠে একটি বাসায় প্রবেশ করে। সেখানে একা বসবাসরত ৭৮ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি আনোয়ার হোসেনের গলায় ছুরি ধরে নগদ অর্থ দাবি করে।

হঠাৎ এমন পরিস্থিতিতেও ভেঙে পড়েননি আনোয়ার হোসেন। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে তিনি হামলাকারীর হাতে থাকা ছুরি চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ফেলে দিয়ে নিয়ন্ত্রণে নেন এবং জোরে চিৎকার শুরু করেন।

তার চিৎকারে প্রথমে ভবনের কেয়ারটেকার এবং পরে অন্যান্য বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন।

পরে তার মুখোশ খুলে দেখা যায়, আটক ব্যক্তি ওই বাসার সাবেক গৃহকর্মী সুজন। কিছুদিন আগে ডলার চুরির অভিযোগে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, তিনি অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত ছিলেন।

খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ও বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাতে চুরির চেষ্টার ঘটনায় সুজন নামের একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তি আগে ওই বাসায় কাজ করতেন এবং চুরির অভিযোগে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল।

ওসি আরও বলেন, বাসার মালিক অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন।

/আইএ/এম/
সম্পর্কিত
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
খরচ জোগাতে না পারলে মাকে বাঁচাতে পারবো না
খরচ জোগাতে না পারলে মাকে বাঁচাতে পারবো না
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ