নিরাপদ পানি ও স্যানিটেশন সেবায় সিটি ব্যাংক-ওয়াটার ডট ওআরজির যৌথ উদ্যোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ১৫:২৪ আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৫:২৪

সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে উদ্ভাবনী এমএসএমই অর্থায়ন ও কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে দুই বছর মেয়াদি একটি অংশীদারত্ব কার্যক্রমের উদ্বোধন করেছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি সই করা এই চুক্তির আওতায় সিটি ব্যাংক পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে। পাশাপাশি পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের উদ্যোক্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও স্থানীয় পর্যায়ে সমাবেশ আয়োজন করা হবে। এর মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা চর্চা আরও জোরদার হবে। এক ষংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘শেপিং দ্য ফিউচার অব সেফ ওয়াটার’ শিরোনামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্মল, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং মো. মহিবুর রহমান, ওয়াটার ডট ওআরজির নির্বাহী পরিচালক, দক্ষিণ এশিয়া ও কান্ট্রি ডিরেক্টর সাজিদ অমিতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সংস্থা থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর নেমে যাচ্ছে; যা ভবিষ্যতে নিরাপদ পানির সংকটকে আরও তীব্র করতে পারে। এ বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনার ও উদ্যোগের কথাও উল্লেখ করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এই উদ্যোগের সঙ্গে টেকসই অর্থায়ন নীতির সামঞ্জস্য তুলে ধরেন এবং অন্তর্ভুক্তিমূলক ও প্রভাবভিত্তিক ঋণ প্রদানের মাধ্যমে এসডিজি ৬ (নিরাপদ পানি ও স্যানিটেশন) এবং এসডিজি ৮ অর্জনে ব্যাংকিং খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
ঘরোয়া বাঙালি স্বাদে লাউ-বড়ির তরকারি
ঘরোয়া বাঙালি স্বাদে লাউ-বড়ির তরকারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর