সন্ত্রাস বিরোধী মামলা 

তৃতীয় দফায় রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৬, ১৬:৫৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৬:৫৬

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।

গেল ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেফতার করা হয়। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় তিন দফায় ১২ দিনের রিমান্ড নেওয়া হয় তাকে। 

এছাড়াও ২২ এপ্রিল রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচ দিন এবং ২৬ এপ্রিল আরও চার দিনের রিমান্ড দেন আদালত।

দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়,  সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সব সহযোগী অঙ্গ সংগঠনের সদস্যরা গেল বছরের ১২ সেপ্টেম্বর বেলা পৌনে তিনটার দিকে রমনা থানার রুপায়ন টাওয়ারের সামনে মিছিল করে। 

সরকার বিরোধী বিভিন্ন প্রকার শ্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করছিল। পরে সোয়া তিনটায় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়। 

এ ঘটনায় ওই দিনই রমনা মডেল থানায় সন্ত্রাসী বিরোধ আইনে মামলা করেন এসআই আওলাদ হোসেন। 

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার