প্রাণিসম্পদ অধিদফতরের নামে ভুয়া আমদানি অনুমতিপত্র: মন্ত্রণালয়ের সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মে ২০২৬, ১২:৪৮আপডেট : ০২ মে ২০২৬, ১২:৪৮

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রাণিসম্পদ অধিদফতরের নামে ভারত থেকে গরু আমদানির একটি অনুমতিপত্র ভুয়া বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শনিবার (২ মে) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদফতরের’ নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট) প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রতীয়মান হয় যে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এ পত্রের সঙ্গে প্রাণিসম্পদ অধিদফতরের কোনও সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার মিল পাওয়া যায়নি।

প্রাণিসম্পদ অধিদফতর স্পষ্টভাবে জানিয়েছে, অনুমতিপত্রটি তাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরসমূহ যাচাইযোগ্য নয়। ফলে এটি কোনও বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়- সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া এ ধরনের নথি শেয়ার বা প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সঠিক তথ্যের জন্য প্রাণিসম্পদ অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

 /এসএমএ/এমএএল/
সম্পর্কিত
‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’
‘আমার হাতে পুলিশ নেই, মুরগি আছে’, সংসদে যে কারণে বললেন মন্ত্রী!
প্রাণীর চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ ওষুধ চলবে না: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী