রুবেল হত্যা: ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৬, ১৮:২০ আপডেট : ০৩ মে ২০২৬, ১৮:২০

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে এবার জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তার চার দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

রবিবার (৩ মে) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে গ্রেফতার দেখানো ও রিমান্ডের আদেশ আসে। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য জানান।

গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেফতার করা হয়। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউমার্কেট থানার মামলায় তিন দফায় তাকে ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর রুবেল হত্যা মামলা তাকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে প্রথমে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

এরপর আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হয়। মাঞ্জিল হায়দারের পক্ষে তার আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। শুনানি নিয়ে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ গত বছরে অগাস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

/এআই /আরকে/
সম্পর্কিত
প্রক্সিকাণ্ডে ধরা দুই পরীক্ষার্থী ২ দিনের রিমান্ডে
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম