রাজধানীতে ঝড়ে গাছ ভেঙে সড়কে, রক্ষা পেলেন সিএনজির চালক-যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৬, ১৮:৫১ আপডেট : ০৩ মে ২০২৬, ১৮:৫১

হঠাৎ ঝড় ও বৃষ্টিতে রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের সড়কে বড় একটি গাছ ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন একটি সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী। এই ঘটনায় কাকরাইল মসজিদ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছটি অপসারণ করলে যান চলাচল আবারও শুরু হয়।

রবিবার (৩ মে) বিকাল সোয়া ৩টার দিকে ঝড়-বৃষ্টির সময় রমনা পার্ক সংলগ্ন সড়কের পাশে থাকা গাছটি হঠাৎ ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি পড়ে একটি চলন্ত সিএনজি অটোরিকশার ওপর আঘাত করে। এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে যায়।

ওই অটোরিকশা চালক আব্দুল আলীম জানান, ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন। পথে ঝড়ে হঠাৎ গাছ ভেঙে পড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং তার হাতে আঘাত লাগে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দ্রুত আমাদের টিম কাজ করে রাস্তা থেকে গাছ অপসারণ করে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
ফেসবুকে বয়স্ক বিত্তবানদের টার্গেট করে প্রেম: বাসা বা হোটেলে গেলেই ‘লুট’
রাজধানীতে ৩০ লাখ টাকা আত্মসাতের পর হাতুড়িপেটা করা হলো ব্যবসায়ীকে
পাঁচ দিনের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী 
সর্বশেষ খবর
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
সর্বাধিক পঠিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা