পাঁচ দিনের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪

পূজা ও সাপ্তাহিক মিলে টানা ৫ দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) থেকে খুলেছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। এ দিন খুলেছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। টানা পাঁচ দিন ছুটি শেষে অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল। পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া বৃহস্পতিবারও (২২ অক্টোবর) ছিল নির্বাহী আদেশে ছুটি।

পাশাপাশি গত শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) ছিল সাপ্তাহিক ছুটি। এতে টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত। এসব ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে স্বাভাবিক কর্মব্যস্ততা।

এদিকে, রাস্তাঘাট ক’দিন ফাঁকা থাকলেও রবিবার সকাল থেকে রাস্তাঘাটে বেড়েছে যানবাহন। বেড়েছে যাত্রী। সকালে অফিসমুখী কর্মজীবী মানুষ বের হন। রাজধানীর বাড্ডা, রামপুরা, মহাখালী, ফার্মগেট, শাহবাগ ও তেজগাঁও এলাকার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। 

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন অফিস বন্ধের পর আজ খুলেছে।  এ কারণে রাস্তায় লোকজন বেশি ও গাড়িও বেশি।  

তিনি বলেন, রাস্তায় সকালের দিকে যানজট থাকলেও এখন স্বাভাবিক। 

/আইএ/আইএএম/
সম্পর্কিত
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
হাসপাতালে গিয়েছিলেন মাকে দেখতে, ভবন থেকে পড়ে মেয়ের মৃত্যু
ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা
সর্বশেষ খবর
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
তিন দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
তিন দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করতে প্রস্তুত ইরান: নিউইয়র্ক টাইমস
মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করতে প্রস্তুত ইরান: নিউইয়র্ক টাইমস
‘তুচ্ছ কারণে’ লাল কার্ড দেখলেন নেইমার, সমালোচনার ঝড়
‘তুচ্ছ কারণে’ লাল কার্ড দেখলেন নেইমার, সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ