হত্যাচেষ্টা মামলায় ডিজিএফআই’র সাবেক পরিচালক তিনদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৫:২০আপডেট : ০৫ মে ২০২৬, ১৫:২১

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৫ মে) দুপুর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এই আদেশ দেন।
 
প্রসিকিউশন বিভাগের এসআই অনুপ কুমার দাস রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

এদিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজিমন আক্তারের আদালতে আফজাল নাছেরকে তোলা হয়। পরে অনিক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের আবেদন করেন। বিপরীতে আসামি পক্ষের আইনজীবী শওকত হোসেন জামিন আবেদন করেন। 

রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা ও গুলির ঘটনায় আফজাল নাছের নাম এসেছে। তাই এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সে তথ্য উদঘাটনে জন্য জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন। 

মামলার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জবির এই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর গত ৩১ জুলাই কিছুটা সুস্থ হলে হাসপাতাল ত্যাগ করেন অনিক।

ওই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর কোতোয়ালি থানায় এ হত্যাচেষ্টা মামলা করা হয়।

২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের। ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গত ২৯ মার্চ গভীর রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

/এআই/এবিএম/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার