কারাকক্ষে মাথা ঘুরে পড়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৫ মে ২০২৬, ২৩:২৬আপডেট : ০৫ মে ২০২৬, ২৩:২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (৭১) কারাকক্ষে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকালে ঘুম থেকে ওঠার পরপরই তিনি এই দুর্ঘটনার শিকার হন।

কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ জানান, শেখ মামুন খালেদ সকালে ঘুম থেকে উঠে দাঁড়ানোর সময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যান এবং মাথায় সামান্য আঘাত পান। ঘটনার পরপরই কারা হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। 

কারা সূত্র জানায়, শেখ মামুন খালেদ হাসপাতালে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন না। তবে কর্তৃপক্ষের নির্দেশে এবং আঘাতের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকালের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে তার মাথায় সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আঘাত গুরুতর নয়। জরুরি চিকিৎসা শেষে সন্ধ্যায় তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। 

উল্লেখ্য, গত ২৫ মার্চ দিবাগত রাতে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর মিরপুর এলাকা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে। পরবর্তীতে হত্যাসহ বেশ কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার