ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৬, ১২:০০আপডেট : ১২ মে ২০২৬, ১২:০০

ওআইসিভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে সহযোগিতা ও সংহতি আরও জোরদারে আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তুরস্কের কোনিয়াতে হওয়া ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মঙ্গলবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, “ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কর্মসূচিটি মুসলিম বিশ্বের তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় এবং নীতিগত উদ্ভাবনের একটি অন্যতম প্ল্যাটফর্ম। জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্ল্যাটফর্ম তরুণদের একটি শক্তিশালী ভিত্তি দেবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এই সম্মেলনকে সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে।” দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল হক বলেন, “বাংলাদেশ এখন তার  ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উপভোগ করছে, যেখানে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই যুবক।”

ক্রীড়াঙ্গনেও বাংলাদেশ বিশ্বমানের অবকাঠামো তৈরি করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের যুবকদের অদম্য মনোবল ও পরিশ্রম করার ক্ষমতা দেশকে অপার সম্ভাবনার ভূমিতে পরিণত করেছে।” যুব উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি  বলেন, “জাতীয় যুব ও উদ্যোক্তা নীতিমালার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এবং স্বল্প সুদে ঋণ ও স্টার্ট আপ গ্র্যান্ট দিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে।”

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
আন্তর্জাতিক মানের বহুতল ভবন করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
সর্বশেষ খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ