পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মে ২০২৬, ১৬:৩২আপডেট : ১২ মে ২০২৬, ১৮:৪৪

প্রিজন ভ্যানে দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরে গুরুতর সমস্যার তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন বলে জানিয়েছেন তার আইনজীবী। 

মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর আদালতে আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষের নির্দেশে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পলকের এমআরআই করা হয়। মঙ্গলবার সেই প্রতিবেদন হাতে পেয়েছেন তারা। 

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, “এমআরআই প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশের হাড়ে সমস্যা ধরা পড়েছে। এছাড়া ঘাড়ের সি-৫/৬ এবং সি-৬/৭ ডিস্কেও জটিলতা শনাক্ত হয়েছে।” 

তরিকুল ইসলাম আরও বলেন, “পলক আগে থেকেই অসুস্থ ছিলেন। গত শনিবার কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি ঠিকমতো ঘাড় নাড়াতে পারছিলেন না। এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের সমস্যার বিষয়টি স্পষ্ট হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না।” তিনি জানান, পলকের সুচিকিৎসা নিশ্চিত করতে আদালতে আবেদন করা হবে।

প্রিজন ভ্যান দুর্ঘটনার বিষয়ে সন্দেহ প্রকাশ করে এই আইনজীবী বলেন, “এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনও ঘটনা— তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনও তদন্ত কমিটিও গঠন করা হয়নি।” 

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
রামপুরা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দিন পেছালো
হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো 
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলা, তদন্তে সিআইডি
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ