নতুন প্রজন্মের পাঠকের কাছেও বাংলা ট্রিবিউন একটি পরিচিত নাম: এমপি নিশিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ১৭:২৯ আপডেট : ১৩ মে ২০২৬, ১৭:২৯

বাংলা ট্রিবিউনের যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের সদস্য সেলিনা সুলতানা নিশিতা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘একটি গণমাধ্যমের পথচলা শুধু সময়ের হিসাব নয়, বরং সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রত্যাশাকে ধারণ করারও একটি গুরুত্বপূর্ণ যাত্রা। দীর্ঘ এই সময়ে বাংলা ট্রিবিউন দেশের রাজনৈতিক, সামাজিক ও সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় পাঠকের সামনে তুলে ধরেছে। প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার মাধ্যমে নতুন প্রজন্মের পাঠকের কাছেও তারা একটি পরিচিত নাম হয়ে উঠেছে।‘

বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

সেলিনা সুলতানা বলেন, ‘বর্তমান সময়ে দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। আমি বিশ্বাস করি, বাংলা ট্রিবিউন আগামী দিনগুলোতেও গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে।’

শুভেচ্ছা বার্তায় বাংলা ট্রিবিউন পরিবারের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এই সংসদ সদস্য।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।

/ইউএস/
সম্পর্কিত
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আসছে শনিবার, দাফন মিরপুরে
সর্বশেষ খবর
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক