একনজরে আজকের আলোচিত খবর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ মে ২০২৬, ২১:১৮আপডেট : ১৩ মে ২০২৬, ২১:১৮

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১৩ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।  

কেন ইরানের ভরসা হয়ে উঠতে পারছে না চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন, তখন ইরানে উদ্বেগ ও সতর্ক আশাবাদের মিশ্র বাতাস। ইরানের কাছে চীন এখন কেবল একটি বড় জ্বালানি ক্রেতা বা ভূ-রাজনৈতিক অংশীদার নয়; বরং এই মুহূর্তে চীনই একমাত্র বৈশ্বিক শক্তি, যার হাতে ওয়াশিংটনকে সংযত করার এবং ইরানকে বিচ্ছিন্ন হওয়া থেকে ঠেকানোর ক্ষমতা রয়েছে বলে মনে করা হয়।

বিএনপির উৎসবের ভোট, সিল না দিতে আ.লীগের ‘জোট’

২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর আর সুপ্রিম কোর্ট বার (আইনজীবী সমিতি) নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রায় ২ বছর পর ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনের পথ খুললেও দেখা দিয়েছে বিতর্ক। সেই বিতর্কের অংশ হিসেবে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক আইনজীবীদের এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ফলে আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠেয় বার নির্বাচনে জয় নিয়ে আশাবাদী বিএনপি সমর্থিত আইনজীবীরা উৎসবে মেতে উঠেছেন। তবে এই নির্বাচনে ভোট না দেওয়ার বিষয়ে সাধারণ আইনজীবীদের নিয়ে জোট বেঁধেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। তবে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও অভিযোগ তোলেননি জামায়াত ইসলামী ও এনসিপি সমর্থিত কিংবা দলীয় পরিচয়হীন স্বতন্ত্র প্রার্থীরা।

বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। 

তিন ম্যাচেই হ্যাটট্রিক বিস্ময়বালিকা আলেয়ার

জীর্ণ কুটির থেকে উঠে আসা এক কিশোরীর স্বপ্ন এখন আকাশ ছুঁতে চাইছে। দারিদ্র্য যার নিত্যসঙ্গী, ফুটবল মাঠই সেখানে তার আশার বাতিঘর। নাটোরের লালপুরের প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের সন্তান মোছা. আলেয়া খাতুন প্রমাণ করেছেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই পথ রুখতে পারে না।

টিন ছাড়া মিলবে না যেসব সেবা

বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বর বা টিন (টিআইএন) এখন শুধু আয়কর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই— বরং চাকরি, ব্যবসা, ব্যাংকিং, সম্পত্তি নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও আর্থিক-সেবা গ্রহণের ক্ষেত্রেও এটি বাধ্যতামূলক হয়ে উঠেছে। ফলে নাগরিক জীবনের নানা গুরুত্বপূর্ণ কাজে টিন সার্টিফিকেট এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম