মোটরসাইকেলের ওপর অগ্রিম কর প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ মে ২০২৬, ১২:৩২আপডেট : ১৭ মে ২০২৬, ১২:৩২

মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছেন মোটরসাইকেল চালকরা। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রবিবার (১৭ মে) দুপুরে এনবিআরের সামনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বাইকাররা এই মানববন্ধন করেন। এ সময় তারা প্রস্তাবিত কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের সব মোটরসাইকেলের ওপর নতুন করে বার্ষিক অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল এখন বিলাসী পণ্য নয়, এটি একটি প্রয়োজনীয় যানবাহন। তারা অভিযোগ করেন, বাইকাররা এমনিতেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বক্তারা আরও বলেন, গত কয়েক মাসে জ্বালানি তেলের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। নতুন করে কর আরোপ করা হলে তা সাধারণ ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তাই মোটরসাইকেলকে করমুক্ত রাখার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা দাবি করেন, দেশের অনেক বাইকার রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন। বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

/এসএনএস/এম/
সম্পর্কিত
শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের তিন শীর্ষ পদে রদবদল
উৎসে কর মনিটরিং জোরদার, প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের বিশেষ টিম
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি