রাজধানীর শ্যামপুরে ভ্যান উল্টে চালক নিহত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মে ২০২৬, ১৭:৪৯ আপডেট : ১৭ মে ২০২৬, ১৭:৪৯

রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায়  ব্যাটারি অটোরিকশার ধাক্কায় ভ্যান উল্টে চালক মো. শফিকুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে ধোলাই পাড় জালালাবাদ হামিদা সিএনজি ফিলিং স্টেশনের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।   

ঢামেক হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী পথচারী মিজান শেখ জানিয়েছেন, দুপুরে চালক শফিকুল ইসলাম তার ভ্যানে করে কার্টন তৈরির মালামাল নিয়ে রিকশা ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত  অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে, ভ্যানটি উল্টে পড়ে চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বিকাল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মৃতের বড় ভাই শরিফুল ইসলাম বলেন, “দুপুরে সে ভাড়া ভ্যানে বাসাবো এলাকা থেকে মালামাল নিয়ে যাচ্ছিলো। দুপুরে খবর পাই— সে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।”  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।  

উল্লেখ্য, মৃত শফিকুল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রাজনগর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে সবুজবাগ বাসাবো খেলার মাঠের পাশে ভাড়া বাসায় থাকতেন।  

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
সর্বশেষ খবর
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
সুস্বাদু তিল-নারকেল বাটা, যা ভাতের সঙ্গে জমবে বেশ
সুস্বাদু তিল-নারকেল বাটা, যা ভাতের সঙ্গে জমবে বেশ
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা