একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৬, ২২:১০আপডেট : ১৮ মে ২০২৬, ২২:১০

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (১৮ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

এক সিদ্ধান্তেই বাঁচতে পারে দেশের পুরো ব্যাংকিং খাত

দেশের ব্যাংকিং খাত এখন এক গভীর সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বাইরে থেকে নতুন শাখা, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল অ্যাপ কিংবা আমানতের প্রবৃদ্ধি দেখা গেলেও ভেতরে জমেছে অস্বস্তি, অনিশ্চয়তা ও আস্থাহীনতার পাহাড়। খেলাপি ঋণের বিস্তার, রাজনৈতিক প্রভাব, পরিচালনা পর্ষদের অনিয়ম, দুর্বল তদারকি, তারল্য সংকট, উচ্চ সুদহার এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ— সব মিলিয়ে দেশের আর্থিক খাতের ভিত্তি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।তনু হত্যায়

তনু হত্যায় ডিএনএ পরীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত করতে গিয়ে আরও তথ্য পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অভিযানে পুলিশের ওপর হামলা বাড়ছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

দিন কিংবা রাত, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর পেলেই অভিযানে নামেন পুলিশ সদস্যরা। কিন্তু সম্প্রতি পরপর এমন কয়েকটি অভিযানে হামলার ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ও বেপরোয়া হামলার এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বাড়ছে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা। এতে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।

ভারতে ক্যানসারের ইনজেকশন চালু, প্রতি ডোজের দাম কত

ক্যানসার চিকিৎসায় এক বড় মাইলফলক স্পর্শ করলো ভারত। ফুসফুসের ক্যানসার রোগীদের জন্য মাত্র সাত মিনিটের একটি নতুন ইনজেকশন বাজারে আনা হয়েছে। টেসেন্ট্রিক নামের এই ওষুধটি ভারতে নিয়ে এসেছে রোশ ফার্মা ইন্ডিয়া, যা ক্যানসারের ইমিউনোথেরাপি চিকিৎসাকে আরও দ্রুত ও সুবিধাজনক করবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ডিজিটাল দুনিয়ায় নিজেকে ‘শূন্য’ দিলেন আমির খান

বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা আমির খান স্বীকার করেছেন, ডিজিটাল দুনিয়া এবং সোশ্যাল মিডিয়া প্রচারণার ক্ষেত্রে তিনি একেবারেই স্বচ্ছন্দ নন—নিজের ভাষায় তিনি এখানে “শূন্য”।

ফিটনেস নিয়ে সমালোচনার জবাবে নেইমার, ‘দারুণ অনুভব করছি’

চোট নিয়ে কম সমালোচনার শিকার হননি নেইমার। শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে বলেছেন সেসব সমালোচনা ছিল অর্থহীন। তবে দলে ফেরার লড়াইয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন বলে দাবি, ব্রাজিলের রেকর্ড স্কোরারের। পাশাপাশি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পেরেছেন বলেও বিশ্বাস এই তারকার।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম