পল্লবীতে পুলিশের ওপর হামলা, জান বাঁচাতে দৌড়ের ভিডিও ভাইরাল

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২০ মে ২০২৬, ১৭:২৬আপডেট : ২০ মে ২০২৬, ১৯:৪৪

রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের ইসিবি-কালশী সড়কের বাউনিয়াবাঁধ এলাকায় অভিযান চালাতে গিয়ে বস্তিবাসীদের হামলার মুখে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের সুরক্ষায় শেষ পর্যন্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হন।

জানা গেছে, সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেন পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন।

তবে স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। কোনও ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার মুখে প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যাচ্ছেন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা। এসময় তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় বস্তিবাসীদের।

/এসএন‌কে/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
সর্বশেষ খবর
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন