রাজধানীতে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ১৮:১৯আপডেট : ২০ মে ২০২৬, ১৮:১৯

রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ-ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি শিপন সেওজাল (৪৩), ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) ও রায়হান আলী (২৪)। 

বুধবার (২০ মে) সকালে তুরাগের ১৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ব্যানার উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ-ঘোষিত সংগঠনের দুটি ব্যানারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করছিলেন।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
মোবাইলের আসক্তি নেশাজাতীয় দ্রব্যের মতোই ক্ষতিকর: আইজিপি
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মোবাইলের আসক্তি নেশাজাতীয় দ্রব্যের মতোই ক্ষতিকর: আইজিপি
মোবাইলের আসক্তি নেশাজাতীয় দ্রব্যের মতোই ক্ষতিকর: আইজিপি
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক