সিরাজুল হত্যাচেষ্টা মামলা

গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৬, ১৩:৫৫আপডেট : ২১ মে ২০২৬, ১৩:৫৫

জুলাই আন্দোলনে মিরপুরে কাপড় ব্যবসায়ী সিরাজুল ইসলামের হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এক ব্যবসায়ী ও তার শ্যালক সিরাজুল ইসলাম ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করেন।

হামলার সময় রাবার বুলেটের আঘাতে ওই ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পড়লে তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এর কিছুক্ষণ পর একই এলাকায় কাপড় গোছানোর সময় তার শ্যালকের ওপরও গুলি চালানো হয়। এতে একটি গুলি তার বাম পায়ে লাগলে তিনি আহত হন।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া টিয়ারশেলের আঘাতে তার দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। পরে তাকে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

/এআই/এমএএল/
সম্পর্কিত
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পঞ্চগড়ে নেওয়া যাচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিনের মরদেহ
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার
সর্বশেষ খবর
রাজধানীতে জলাবদ্ধতা: ড্রেনে মিললো জাজিম-তোশক!
রাজধানীতে জলাবদ্ধতা: ড্রেনে মিললো জাজিম-তোশক!
পানিতে ভাসছে ঢাকা, জলাবদ্ধতা নিরসনে সরকারের মহাপরিকল্পনা
পানিতে ভাসছে ঢাকা, জলাবদ্ধতা নিরসনে সরকারের মহাপরিকল্পনা
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
জলাবদ্ধ ঢাবি, উপড়ে পড়লো শতবর্ষী কৃষ্ণচূড়া
জলাবদ্ধ ঢাবি, উপড়ে পড়লো শতবর্ষী কৃষ্ণচূড়া
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট