৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ মে ২০২৬, ১৬:২৪আপডেট : ২৩ মে ২০২৬, ১৬:৪৬

গণপরিবহন চালকদের নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করে দীর্ঘসময় একটানা গাড়ি চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তারা জানিয়েছে, এতে চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে।

শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত কর্মঘণ্টা না মেনে একটানা গণপরিবহন চালানোর ফলে চালকের শরীরে ক্লান্তি, ঝিমুনি বা ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে, যা চালক, সহকারী, যাত্রী ও পথচারীর প্রাণহানির কারণ হতে পারে।

বর্তমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী, একটানা সর্বোচ্চ ৫ ঘণ্টা গাড়ি চালানোর পর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে। এরপর আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা চালানো যাবে। অর্থাৎ এক দিনে মোট ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালানো যাবে না। এছাড়া সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা দায়িত্ব পালনের বিধান রয়েছে।

এতে আরও বলা হয়, এসব নিয়ম লঙ্ঘন করে গাড়ি চালালে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনা রোধে নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার জন্য মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

/এসও/এমএএল/
সম্পর্কিত
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
বিআরটিএ’র নতুন নির্দেশ, গাড়িতে যে হর্ন ব্যবহার করা যাবে না
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু