পদ্মা-যমুনায় ২৪ ঘণ্টায় কত টোল আদায় হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মে ২০২৬, ০০:৩০আপডেট : ২৪ মে ২০২৬, ০০:৩৮

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দুই গুরুত্বপূর্ণ সেতু পদ্মা ও যমুনা সেতুতে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। গত ২৪ ঘণ্টায় দুটি সেতু দিয়ে মোট ৬৪ হাজার ৭৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৭ কোটি ৭৯ হাজার ৪০০ টাকা।  

শনিবার (২৩ মে) পদ্মা সেতু ও যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে। 

তথ্য অনুযায়ী, পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ১১১টি যানবাহন চলাচল করেছে। এতে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার টাকা।  

অপরদিকে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম টোল প্লাজা দিয়ে একই সময়ে পারাপার হয়েছে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। 

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই প্রান্তে ইটিসিসহ মোট ১৯টি টোল বুথ সচল রাখা হয়েছে। এখন পর্যন্ত যানবাহনের চাপ স্বাভাবিক থাকলেও আগামী দু-একদিনে চাপ আরও বাড়তে পারে বলেও জানানো হয়।  

এদিকে যমুনা সেতু সাইট অফিস সুত্র জানায়, উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।  

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র
কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ