রামিসা হত্যা: ২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৬, ১৫:৪২ আপডেট : ২৪ মে ২০২৬, ১৬:৪৩

রাজধানীর পল্লবীতে রামিসা আক্তার নামে আট বছর বয়সী স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের মামলায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান প্রসিকিউশন বিভাগে এ অভিযোগপত্র জমা দেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ।

তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান বলেছেন, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে ধর্ষণের পর মৃত্যুর সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে।

গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলেছে, ওইদিন সকালে পাশের ফ্লাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটে গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিল। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুই জনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন।

এদিকে আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনও সদস্য আইনি সেবা দেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

/এআই/এমএএল/
সম্পর্কিত
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
পাহাড়, ঢেউ আর অ্যাডভেঞ্চারে ভরপুর দরিয়ানগর
পাহাড়, ঢেউ আর অ্যাডভেঞ্চারে ভরপুর দরিয়ানগর
বায়ুদূষণে বৈশ্বিক তালিকায় আজও ৭ম স্থানে ঢাকা, শীর্ষ দশে যেসব শহর
বায়ুদূষণে বৈশ্বিক তালিকায় আজও ৭ম স্থানে ঢাকা, শীর্ষ দশে যেসব শহর
রেস্তরাঁর স্বাদ বাড়িতেই! বানান মিক্সড ভেজিটেবল হ্যান্ডি
রেস্তরাঁর স্বাদ বাড়িতেই! বানান মিক্সড ভেজিটেবল হ্যান্ডি
নৌকায় কৈলাস ফিরে যাবেন দুর্গা
নৌকায় কৈলাস ফিরে যাবেন দুর্গা
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী