তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৬, ১৩:২৩আপডেট : ২৫ মে ২০২৬, ১৩:২৩

ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। এরপর তুমুল বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। সোমবার (২৫ মে) বেলা ১১টার পর শুরু হওয়া এই বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে শুরু হয় ভোগান্তি। বিশেষ করে অলিগলিতে পানি সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটে।

জলাবদ্ধতা (ছবি: নাসিরুল ইসলাম)

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে। সাধারণ শ্রমজীবী মানুষ ও পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা যায়। নিচু এলাকার বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমার খবর পাওয়া গেছে।

পানি জমেছে রাজধানীর অলিতেগলিতে  (ছবি: নাসিরুল ইসলাম)

সরকারি ছুটি থাকায় স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকায় সেদিক দিয়ে ভোগান্তি কম হলেও বেসরকারি অফিস খোলা থাকায় অনেককে ভোগান্তির মধ্যে পড়তে দেখা যায়। এদিকে ঈদে বাড়িতে যাওয়ার জন্য বের হওয়া মানুষও বিপদে পড়েন।

 বৃষ্টি হলে জমে পানি (ছবি: নাসিরুল ইসলাম)

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে।

 সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে (ছবি: নাসিরুল ইসলাম)

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? 
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
৭ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ঢাকায় জলাবদ্ধতার শঙ্কা
সর্বশেষ খবর
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে