মুগদায় ব্লকরেইড, ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মে ২০২৬, ১৬:৫৭আপডেট : ২৫ মে ২০২৬, ১৬:৫৭

রাজধানীর মুগদা থানা এলাকায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লকরেইড পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

পরবর্তী সময়ে গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। ডিএমপি মিডিয়া এসব তথ্য নিশ্চিত করেছে।  

ডিএমপি জানায়, শনিবার (২৩ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক মুগদা থানাধীন কমলাপুর রেল স্টেশন এলাকায় ব্লকরেইড অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা  হলেন— মোহাম্মদ আরিফ হোসেন (১৮), মো. রাসেল (২২), মোহাম্মদ মাহফুজ (২০), মোহাম্মদ সাকিব (১৪), মোহাম্মদ আকাশ (২২), মোহাম্মদ রিপন হোসেন (২৭), মো. রাকিব শিকদার (২০), মোহাম্মদ বিল্লাল হোসেন (২৬),  নূর মোহাম্মদ (৪৫), সাদ্দাম মিয়া (৩২), আব্দুল্লাহ আল মাহিম (২৮), মো. শাকিল (২৫), মোহাম্মদ ইমন খান (৩৫), গোলাম রাব্বানী (২২), মোহাম্মদ রানা (২৮) ও মোহাম্মদ লাবিব ইসলাম বাবলু (২৮)। 

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক