দুই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি কালশীর বস্তির আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৬, ২১:২৭ আপডেট : ২৫ মে ২০২৬, ২১:২৭

রাজধানীর কালশীর একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশীর একটি বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আশপাশে পানির কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাউনিয়া বাঁধ–সংলগ্ন বস্তিটিতে বাড়িঘর ভস্মীভূত হওয়ার পাশাপাশি রাস্তার পাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যক্তিরা জানান, আগুন আশপাশেও ছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের ভাষ্য, বস্তিটি উচ্ছেদে কয়েক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল প্রশাসন। সম্প্রতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ অভিযান চালাতে গেলে বস্তিবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়।

তারা বলছেন, ঈদের আগে উচ্ছেদ অভিযান বন্ধ হওয়ায় বস্তিবাসীরা কিছুটা স্বস্তিতে ছিলেন। এর মধ্যেই ভয়াবহ এই আগুনে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
ছাত্রদল নেতা নয়ন হোসেন গ্রেফতার
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
সর্বশেষ খবর
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
আওয়ামী লীগ-জামায়াতের আঁতাতের অভিযোগ: কী বলছেন রাজনীতিকরা 
আওয়ামী লীগ-জামায়াতের আঁতাতের অভিযোগ: কী বলছেন রাজনীতিকরা 
মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু
মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’