বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গে সড়কে মৃত্যুর মিছিল চলছে: যাত্রী কল্যাণ সমিতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মে ২০২৬, ০৯:৩৬ আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:৪৭

ঈদুল আজহাকে কেন্দ্র করে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এটিকে এক ‘নৈরাজ্য’ উল্লেখ করে দ্রুত বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। অতিরিক্ত ভাড়ার কারণে নিম্নআয়ের মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াতে বাধ্য হচ্ছেন, ফলে সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে বলেও মনে করছেন সংগঠনটির নেতারা।

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন জেলা ও ইউনিট পর্যায়ের বাসে তা মানা হচ্ছে না।

গতকাল সোমবার (২৫ মে) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন হয়েছেন। পরে জানা যায়, সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে রডবোঝাই একটি ট্রাকে উঠেছিলেন ওই যাত্রীরা। এই প্রসঙ্গ টেনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, অতিরিক্ত ভাড়া বহনের সামর্থ্য না থাকায় অনেক শ্রমজীবী মানুষ কম খরচে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হন। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রতি বছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া দিতে না পেরে খেটে খাওয়া, শ্রমজীবী ও অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো মানুষ ট্রেনের ছাদ, বাসের ছাদ, খোলা ট্রাক ও পণ্যবাহী যানবাহনে যাতায়াতে বাধ্য হন।

সংগঠনটি অভিযোগ করে, যাদের শ্রমে দেশের অর্থনীতি সচল থাকে, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।

অনতিবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানান মোজাম্মেল হক চৌধুরী।

একইসঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অতিরিক্ত যাত্রী বহন, বাস বা ট্রাকের ছাদে ভ্রমণ, ট্রেনের ছাদে ওঠা এবং ফিটনেসবিহীন যানবাহনে যাতায়াত থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় আবার কোম্পানিভিত্তিক বাস চলাচলের উদ্যোগ: কতটা বদলাবে সেবা
পুলিশের জন্য ৫৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব, ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা
২০ বছরের পুরোনো বাসের ফিটনেস সনদ দাবি, না দিলে ধর্মঘটের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
মাস শেষে টাকা থাকে না, তবুও সঞ্চয় করবেন যেভাবে 
মাস শেষে টাকা থাকে না, তবুও সঞ্চয় করবেন যেভাবে 
সড়কে গাছের গুঁড়ি, জ্বলছে টায়ার; অবরোধে অচল পার্বত্য দুই জেলা
সড়কে গাছের গুঁড়ি, জ্বলছে টায়ার; অবরোধে অচল পার্বত্য দুই জেলা
কেন ঘুরে দেখবেন পৃথিবীর দীর্ঘতম ৬ সমুদ্রসৈকত?
কেন ঘুরে দেখবেন পৃথিবীর দীর্ঘতম ৬ সমুদ্রসৈকত?
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং