একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ২১:০৪আপডেট : ২৬ মে ২০২৬, ২১:০৪

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (২৬ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন তারেক রহমান

সরকার-প্রধান হিসেবে ১০০ দিন পূর্ণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময়ে নির্বাচনি ইশতেহারের বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন তিনি। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা, প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণসহ আর্থিক প্রণোদনা, স্নাতক পর্যায়ে মেয়েদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং খাল খননসহ বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করেছেন। আরও কিছু কর্মসূচি চলমান রয়েছে।

এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?

কোরবানির ঈদকে সামনে রেখে দেশের ব্যাংকিং খাতে আবারও দৃশ্যমান হয়ে উঠেছে নগদ অর্থ সংকট ও আর্থিক দুর্বলতার পুরোনো চিত্র। বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনেক এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না। কোথাও বুথ পুরোপুরি বন্ধ, কোথাও আবার সীমিত করা হয়েছে টাকা উত্তোলনের পরিমাণ। এর সঙ্গে যুক্ত হয়েছে অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তোলায় বিধিনিষেধ। ফলে ঈদের আগে নগদ টাকার ওপর নির্ভরশীল সাধারণ গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

গাবতলী হাট: ‘খুঁটির জোরে’ বেহাল বেপারীরা

কুষ্টিয়ার কুমারখালীর পানটি গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম। গরু পালন করাই তার পেশা। তবে, এতে লাভ কম হয়। কখনও কখনও খরচ উঠাতেও হিমশিম খেতে হয়। তাই তো গরু পালনের পাশাপাশি গৃহপালিত এই প্রাণীর ব্যবসাও করেন তিনি। লাভ হয় ভালোই। তবে, তাতেও সন্তুষ্ট নন তিনি। কারণ, গরু লালন-পালন কিংবা ব্যবসায় যে লাভ হওয়ার কথা তা মাঝপথেই শেষ হয়ে যায়।

মেলানিয়াকে রেখে পুত্রবধূকে নিয়ে চীন সফরে ট্রাম্প, ক্ষোভে ফুঁসছেন ফার্স্ট লেডি

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির পরিবারও যে অভ্যন্তরীণ কোন্দল বা পারিবারিক কলহ থেকে মুক্ত নয়, তা আবারও প্রমাণিত হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরকে কেন্দ্র করে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্পের দ্বিতীয় পুত্র এরিক ট্রাম্পের স্ত্রী লারা ট্রাম্পের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন ও তিক্ততা এবার প্রকাশ্যে এসেছে।

কেন বিশ্বকাপের উত্তাপ নেই বাংলাদেশে?

দুয়ারে বিশ্বকাপ। অথচ বাংলাদেশে নেই চিরচেনা উত্তাপ। অন্যবারের মতো অলিগলিতে পতাকার ঢেউ নেই, তর্ক-বিতর্কেও যেন আগের সেই ঝাঁজটা অনুপস্থিত। ফুটবলপ্রেমীদের মতে, ঈদুল আজহার ব্যস্ততা, আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে সমর্থকদের তৃপ্তি, ব্রাজিলের দীর্ঘ ট্রফিখরা, ক্লাব ফুটবলের প্রভাব-সব মিলিয়ে এখনও জমে ওঠেনি বিশ্বকাপের আবহ। তবে তাদের বিশ্বাস, ঈদের পরই বদলে যাবে দৃশ্যপট।

রুমঝুম বিতর্ক : কোকস্টুডিওর সাথে বোঝাপড়া

সামাজিক মাধ্যমে প্রশংসার পাশাপাশি কিছুটা বিতর্কও উঠেছে ‘রুমঝুম’ গানটি নিয়ে সম্প্রতি কোক ষ্টুডিও বাংলা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান ‘রুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম’ সামাজিক মাধ্যমে ছেড়েছে। কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই গানটির সাথে তুর্কি গান “উসকে দারা গিদার একিন” যুক্ত করা হয়েছে, এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসার পাশাপাশি কিছুটা বিতর্কও উঠেছে। কোকস্টুডিওএ ভাষ্য, কবি এই তুর্কি গানের সুর দ্বারা অনুপ্রাণিত হয়ে রুমঝুম গানটি লিখেছিলেন। গান দুটির সংগীতায়োজন নিঃসন্দেহে চমৎকার এবং শ্রোতাদের মাঝে বিপুল সারা পেয়েছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম