নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৬, ১২:৪৯ আপডেট : ৩১ মে ২০২৬, ১২:৪৯

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ কম। তাই স্বস্তিতেই ঢাকায় ফিরছেন নৌপথের যাত্রীরা। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের উপস্থিতি থাকলেও কোথাও অতিরিক্ত ভিড় বা দুর্ভোগের চিত্র দেখা যায়নি।

রবিবার (৩১ মে) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৪০টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। যাত্রীরা নির্বিঘ্নে ঘাটে নেমে স্বাভাবিকভাবেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন।

নৌপথে কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যাত্রা করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি। মূলত যাদের অফিস বা কর্মস্থল সোমবার (১ জুন) থেকে খুলছে, তারাই আজ ঢাকায় ফিরছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা-চাঁদপুর রুটের এমভি সোনার তরী-৪ লঞ্চটি বেলা ১১টায় সদরঘাটে এসে পৌঁছায়। ওই লঞ্চের যাত্রী সাজেদা আক্তার বলেন, ‘‘সাত দিনের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। পরিবার নিয়ে ভালোভাবে ঈদ কাটালাম। ভিড় এড়াতে একটু আগেই চলে এসেছি। কাল থেকে অফিস, তাই আজই ফিরলাম।

আরেক যাত্রী আশ্রাফ আবির বলেন, “পরিবার নিয়ে গ্রামে ঈদ করতে গিয়েছিলাম। এবারের ঈদ যাত্রা অনেক ভালো হয়েছে। বাড়তি ভাড়াও নেয়নি। আগে পথে পথে যে ঝামেলা বা প্রতিবন্ধকতা থাকত, এবার সেটা ছিল না।”

চাঁদপুরের মতলব থেকে চার বছরের মেয়েকে নিয়ে ঢাকায় ফিরেছেন সালমা জাহান। তিনি বলেন, “লঞ্চে তেমন কোনো ভিড় ছিল না। ঝামেলা ছাড়াই এসেছি। ঈদও ভালো কেটেছে।”

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বোর্ডিং সারেং নুরুজ্জামান সুমন জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় সোমবার থেকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। তিনি বলেন, “আজ যাত্রীর চাপ তুলনামূলক কম। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০টি লঞ্চ সদরঘাটে এসেছে। রাত ১০টা পর্যন্ত আরও কিছু লঞ্চ আসার সম্ভাবনা রয়েছে।”

 

 

 

/এআই/এমএএল/
সম্পর্কিত
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-পরিবহনমন্ত্রী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ