বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, “যাত্রীদের কথা ভেবে ভাড়া বৃদ্ধির এই হার যৌক্তিক বলেই মনে করছি। সর্বনিম্ন ভাড়া আগে ছিল ৩২ টাকা, এখন ৩৫ টাকা করা হয়েছে।” 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।

এদিকে লঞ্চ মালিক সমিতির সভাপতি গোলাম নবী আলমগীর জানিয়েছেন, ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় যাত্রীবাহী লঞ্চে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি পথে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।

/এসটি/ 
সম্পর্কিত
সাংবাদিকরা জাতির বিবেক: রবিউল আলম
দুবাইপ্রবাসীর ঠিকানা জানতে চাইলো দুই মুখোশধারী, এরপরই গুলি
স্বামী-স্ত্রী পরিচয়ে নেন বাসা ভাড়া, গৃহবধূর লাশ রেখে উধাও কথিত প্রেমিক
সর্বশেষ খবর
পল্লবী মেট্রো স্টেশনের নিচে যাত্রীবা‌হী বাসে আগুন
পল্লবী মেট্রো স্টেশনের নিচে যাত্রীবা‌হী বাসে আগুন
এখন থেকে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে লাগবে লাইসেন্স, বিজ্ঞপ্তি জারি
এখন থেকে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে লাগবে লাইসেন্স, বিজ্ঞপ্তি জারি
নিখোঁজের ৩৩ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
নিখোঁজের ৩৩ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত